Program Details

  • Home
  • মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
Image

“মাদককে না বলি, সুস্থ জীবন ও সুন্দর দেশ গড়ে তুলি।”

তারিখ: ২৫ জুলাই ২০২৬

আয়োজক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ), কিশোরগঞ্জ জেলা শাখা
স্লোগান: “মাদককে না বলি, সুস্থ জীবন ও সুন্দর দেশ গড়ে তুলি।”

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৫ জুলাই ২০২৬ তারিখে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি মাদকবিরোধী মানববন্ধন সফলভাবে অনুষ্ঠিত হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মো: হাছান সারোয়ার (রাজন)-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলা উদ্দিন, সহ-সভাপতি মো: সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন, তদন্ত সম্পাদক মো: আলা উদ্দিন ভূঞা, দপ্তর সম্পাদক এড. মো: আমিনুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক এড. সুমন ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আসাদুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: আবদুর রশিদ, দুর্নীতি প্রতিরোধ সম্পাদক শাহরিয়া আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব উদ্দিন ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আশরাফ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শফি উদ্দিন মুকুল, শ্রমিক কল্যাণ সম্পাদক ইফাত আহমেদ রফিক, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক মো: রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

বক্তারা মাদকাসক্তির কারণে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি, অপরাধ ও নিরাপত্তাহীনতা, মানবিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং তরুণ প্রজন্মের ওপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

“মাদককে না বলি, সুস্থ জীবন ও সুন্দর দেশ গড়ে তুলি।”